সু চির দুই বছরের কারাদণ্ড হতে পারে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত ন্যাশলাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নেত্রী অং সান সু চির দুই বছরের কারাদণ্ড হতে পারে। খবর দ্য গার্ডিয়ানের।

আমদানি ও রফতানি আইন লঙ্ঘনের অভিযোগে সু চি’র মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১৪ দিনের রিমান্ডে। মামলায় অভিযোগ প্রমাণিত হলে তার দুই বছর কারাদণ্ড হতে পারে।

মামলার নথি থেকে জানা গেছে, রাজধানী নেপিদুতে সু চি’র বাড়িতে তল্লাশি চালানোর সময় ওয়াকিটকি পাওয়া যায়। এগুলো অনুমোদনহীন ও অবৈধভাবে আমদানি করা হয়েছে। সু চি’র দেহরক্ষীরা এগুলো আমদানি করেছিল। অভিযোগ প্রমাণিত হলে সু চি’র দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে তার দলের সদস্যরাই জানিয়েছেন।

এদিকে, দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে করোনার বিধিনিষেধ লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ এনেছে সেনাবাহিনী।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী