সুশান্তের মৃত্যু : ফেঁসে যাচ্ছেন যেসব তারকা

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত মামলায় নতুন মোড় এনে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন ভারতের বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তিনি সুশান্তের সর্বশেষ প্রেমিকা ছিলেন। তার বিরুদ্ধে মাদক সরবরাহ ও লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ধারণা করা হচ্ছে কমপক্ষে তার ১০ বছরের কারাবাস হতে পারে।

গত রোববার (৬ সেপ্টেম্বর) থেকে রিয়াকে জেরা শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রবি, সোম পর পর দু’দিন জেরার পর মঙ্গলবারও ডাকা হয়েছিল রিয়াকে। সেখানে কিছুক্ষণ জেরার পর দুপুরে রিয়াকে গ্রেফতার করে এনসিবি।

এদিকে রিয়ার দেয়া জবানবন্দী অনুযায়ী বলিউডের অনেক তারকা ফেঁসে গেছেন বলে জানা গেছে। তার বিস্ফোরক স্বীকারোক্তি থেকে বলিউডের অন্তত ২৫ জন তারকার নামের তালিকা প্রস্তুত করেছে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি), এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।

দ্রুতই এই তারকাদের নাম প্রকাশ করা হবে এবং সবার নামেই সমন জারি করা হবে। ডাকা হবে জেরার জন্য।

কারা আছেন সেই ২৫ জনের তালিকায়? সে নিয়ে মুখ খুলছে না এনসিবি। তবে ভারতীয় সংবাদমাধ্যম নানা সূত্রে জানিয়েছে সেখানে সাইফ আলী খানের কন্যা সারা আলী খানের নাম। আরও আছেন রাকুল প্রীত সিং, ডিজাইনার সিমোন খামবাট্টা, সুশান্তের বন্ধু ও সাবেক ম্যানেজার রোহিনি আয়ার এবং চিত্রনির্মাতা মুকেশ ছাবরা।

রিয়া চক্রবর্তী স্বীকারোক্তি দিয়েছেন, এই পাঁচ তারকা বলিউডের পার্টিতে মাদকদ্রব্য গ্রহণ করেছিলেন। রিয়ার দাবি, বলিউডের ৮০ শতাংশ তারকাই মাদক গ্রহণ করে থাকেন। জানা যাচ্ছে, অন্তত ১৫ জন বলিউড তারকা এখন এনসিবির পর্যবেক্ষণে রয়েছেন, আর এরা সকলেই বি-ক্যাটাগরির অভিনেতা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক সংশ্লিষ্টতা উঠে আসার পর থেকেই একে একে হাটে হাঁড়ি ভাঙছে এনসিবি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মুস্বাই ও গোয়ার অন্তত সাতটি অবস্থানে অভিযান চালিয়েছে এনসিবি। এদিনেই সুশান্তের মামলা বিষয়ে পরবর্তী কার্যক্রম নির্ধারণের জন্য উচ্চস্তরের একটি সভা বসবে এনসিবি মুম্বাই অফিসে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন