সিলেটে সড়কে এক পরিবারের চারজনসহ ৫ জনের মৃত্যু

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও এক শিশু।

শুক্রবার ভোরে উপজেলার চানপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকার স্বপন কুমার, তার স্ত্রী লাভলী রানী সরকার, তাদের ৮ ও ১০ বছরের দুই ছেলে ও প্রাইভেটকারের চালক।

এ ঘটনায় আহত ১৩ বছর বয়সী এক শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট হাইওয়ে পুলিশের ওসি মায়নুল ইসলাম জানান, কুমিল্লা থেকে সিলেটগামী ‘কুমিল্লা ট্রান্সপোর্টের’ একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

স্থানীয়দের কাছে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ