সিলেটে টিলা ধসে মায়ের মৃত্যু, ছেলে আহত

news-image

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে টিলার মাটি ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার কিশোর ছেলে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজারস্থ ফুলছি টিলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম (৩৫) ফুলছি টিলাবাড়ির বাবুল মিয়ার স্ত্রী। আর আহত তার ছেলে তানভির আহমদ (১৪)। তানভিরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী সুমন মিয়ার টিলা থেকে মাটি আনতে যান সেলিনা বেগম ও তার ছেলে তানভির আহমদ। সাবল দিয়ে মাটি কাটার সময় উপর থেকে টিলার মাটি ধসে পড়ে ঘটনাস্থলেই সেলিনা বেগম মারা যান। আর গুরুতর আহতাবস্থায় তানভিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান