সিরিজ জয় আমাদের লক্ষ্য : আরভিন

news-image

স্পোর্টস ডেস্ক : আমরা জয়ের লক্ষ্য নিয়েই বাংলাদেশে এসেছি। বাংলাদেশের বিপক্ষে এক মাত্র টেস্ট খেলার আগে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ আরভিন এমনটাই বলেছেন।

মাসাধিককাল বাংলাদেশ সফরকালে জিম্বাবুয়ে স্বাগতিক দলের বিপক্ষে একটি টেস্ট,তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিবে।

রোববার মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন শেষে আরভিন বলেন,‘আমরা জয়ের লক্ষ্য নিয়েই এখানে এসেছি। শ্রীলংকার বিপক্ষে আমরা ভাল একটি সিরিজ খেলেছি। দীর্ঘ বিরতির পর ওই সিরিজটি আমাদের অনুপ্রানীত করেছে। এখানকার কন্ডিশনের সঙ্গে আমাদের ভাল পরিচিতি রয়েছে। অনেকবার আমরা এখানে এসেছি। এখন আমরা ময়দানী লড়াইয়ের অপেক্ষায় আছি।’

আমাদের লক্ষ্য সিরিজ জয়। অমরা খুব বেশী টেস্ট খেলতে পারিনি। বছরের বাকী সময়েও খুব বেশী টেস্ট খেলার সুযোগ পাবনা। অন্য যে কোন ম্যাচের তুলনায় টেস্ট হচ্ছে বেশী গুরুত্বপুর্ন।’

তুলনামুলক ভাবে বাংলাদেশের সঙ্গে বেশী ম্যাচ খেলার অভিজ্ঞতার কারণে জিম্বাবুয়ে অধিনায়ক জানেন যে টাইগাররা জোড়ালো স্পিন আক্রমন দিয়ে তাদের ঘায়েল করতে চাইবে। যে কারণে নিজ খেলোয়াড়দেরকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আরভিন। সেই সঙ্গে টেস্টের প্রথম দিন বিব্রতকর পরিস্থিতি এড়াতে অনুরোধ করেছেন দলকে।

জিম্বাবুয়ে অধিনায়ক বলেন,‘ ফলাফলের কথা না ভেবে আমাদেরকে নিজেদের খেলার প্রতি মনোযোগ দিতে হবে। টেস্টে ম্যাচের প্রথম দিনেই আমরা পিছিয়ে পড়তে চাই না। দলে বেশ কয়েকজন নতুন সদস্য রয়েছে। আমরা চেস্টা করছি তাদেরকে যতটুকু সম্ভব সাবলীল রাখতে।

এখানে সফরে এসে অনেক দল কন্ডিশনের কারণে সংকটে পড়ে যায়। আগেও বলেছি, আমরা অন্য দলগুলোর তুলনায় বেশী এ দেশ সফর করেছি। এখানকার কন্ডিশনের সঙ্গে পুর্ব পরিচিত। এখানে স্পিন গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। টেস্টের প্রস্তুতিতেও এটিকে অগ্রাধিকার দেয়া হয়েছে। ’

এবারের সফরকারী জিম্বাবুয়ে দলে নেই নিয়মিত অধিনায়ক সেন উইলিয়ামসন। প্রথম সন্তানের জন্মের আগে স্ত্রীর পাশে থাকতে চান তিনি। সেই সঙ্গে নেই ফাস্ট বোলার কাইলি জার্ভিস ও টেন্ডাই চাতারা। দুই জনই ইনজুরিতে রয়েছেন।

আরভিন বলেন,‘ উইলিয়ামস, জার্ভিস ও চাতারাকে আমরা মিস করব। তারা আমাদের বড় খেলোয়াড়। তবে এর ফলে অন্য খেলোয়াড়দের পথও উন্মুক্ত হয়ে থাকল। নবীনরা দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। শ্রলীংকার বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করেছিলেন প্রিন্স মাসবুরে ও কেভিন কাসুজা। বাংলাদেশেল বিপক্ষেও একই দায়িত্ব পালন করবেন তারা। এটি তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ