সিনহা হত্যা মামলা অবৈধ দাবি করে স্থগিতের আবেদন

news-image

কক্সবাজার সংবাদদাতা : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের পর তার বোনের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে তা স্থগিত করার জন্য রিভিশন আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবী।

রোববার কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করা হয়।

আসামি পক্ষের আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন আবেদনে উল্লেখ করেছেন, সিনহার বোনের করা মামলায় বিচার প্রক্রিয়া যথাযথ আইন অনুসরণ করে পরিচালিত হচ্ছে না। ফলে সুষ্ঠু ও ন্যায়বিচার নিয়ে সন্দেহ রয়েছে।

আসামি পক্ষের আবেদনের ওপর ২০ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সিনিয়র এএসপি খাইরুল ইসলাম জানান, তাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। শিগগিরই তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি বলেন, এই মামলায় এ পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ১২ জন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী