সিদ্ধিরগঞ্জে মার্কেটে আগুন

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মার্কেটে আগুন লেগেছে।

আগুন নিয়ন্ত্রণে আদমজী ইজিজেড, ডেমরা ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। ইতিমধ্যে ৫০টির দোকান পুড়ে গেছে। তবে লকডাউনের কারণে মার্কেট বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার মিনমিজি কান্দাপাড়া এম আলম মেরিট কেয়ার স্কুলের পাশের একটি মার্কেটে আগুন লাগে।

স্কুলটির পাশে একটি স-মিল থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

তারা জানায়, স-মিলে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা পাশের আধাপাকা মার্কেটে ছড়িয়ে পড়ে। সেখানে প্রায় অর্ধশতাধিক দোকানে আগুন লেগে যায়।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। আমাদেরসহ বিভিন্ন স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ