সালমান স্মরণে ভক্তদের অন্যরকম আয়োজন

news-image

বিনোদন ডেস্ক : সালমান শাহ-এর ৫০তম জন্মদিন ছিল শনিবার। করোনার আবহে বড় কোনো আয়োজন ছিল না সে দিন। তবে ভক্তরা ব্যতিক্রমভাবে স্মরণ করলেন প্রিয় নায়ককে।

ফেসবুকভিত্তিক টিম সালমান শাহ গ্রুপের পক্ষ থেকে কাটা হয়েছে কেক, বিতরণ হয়েছে মিষ্টি।

শনিবার বিকেল ৫টায় ধানমন্ডি লেকে আয়োজিত ছোট পরিসরের এই আয়োজনে বিশেষ কোনো তারকা বা ব্যক্তির উপস্থিতি ছিল না। পুরো আয়োজন মুখরিত হয়েছে শতাধিক পথশিশুর আনন্দ ধ্বনিতে!

এই পথশিশুদের নিয়ে কেক কাটেন টিম সালমান শাহর প্রধান মাসুদ রানা নকীব। সঙ্গে উপস্থিত ছিলেন টিমের অন্য সদস্যরা।

ভিন্নধর্মী এ আয়োজন নিয়ে নকীব বলেন, ‘সালমান শাহ্‌ বাচ্চাদের অনেক পছন্দ করতেন। ওনার পালক সন্তানও ছিল। রাতের আঁধারে পথশিশুদের জন্য প্রায়ই চকলেট কিনে নিয়ে যেতেন তিনি। তাদের তিনি মিষ্টি খাওয়াতেন। সে চিন্তা তাদের সঙ্গে কেক কাটা এবং মিষ্টি বিতরণ করেছি।’

২৪ বছর ধরেই সালমান শাহর মৃত্যু-রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়ে আসছে টিম সালমান শাহ। তারই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে ব্যানার-ফেস্টুন নিয়ে একাই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়ান মাসুদ রানা নকীব।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সালমান শাহ। নায়িকা হিসেবে হাজির হন ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে। এরপর দর্শকদের উপহার দিয়েছেন অনেকে ব্যবসাসফল ছবি। উল্লেখযোগ্য হলো কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, এই ঘর এই সংসার ইত্যাদি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান মৃত্যুবরণ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন