সালমানের সঙ্গে কারও তুলনা চলে না : শাবনূর

news-image

বিনোদন প্রতিবেদক : ক’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ওয়ালে ওয়ালে ঘুরছে। যে ভিডিওতে প্রয়াত নায়ক সালমান শাহকে নিয়ে ফারুক বলছেন, ‘সালমান শাহ কি এমন? হাজারো সালমান শাহকে বিট করে দিয়েছে শাকিব।’ এমন মন্তব্যের কারণে সমালোচিতও হচ্ছেন অভিনেতা ও মাননীয় সাংসদ ফারুক। তবে গতকাল জানান বক্তব্যটি তার নয়।

তবে বক্তব্য তার নয় বলে মন্তব্য করলেও ভক্তরা সেটা মানতে চাইছেনা। বিষয়টি নিয়ে সালমান শাহর বিপরীতে অভিনয় করা শাবনূরের সঙ্গে কথা হয়।

শাবনূর বলেন, আসলে সালমান শাহকে তুলনা করে আমাদের জনপ্রিয় অভিনেতা ফারুক সাহেব কি বলেছেন সেটা আমার চোখে পড়েনি। যদি শাকিব খানের সঙ্গে তুলনা করে থাকেন। সেটা তার ব্যপার। তবে আমি মনে করি সালমান শাহর চলে গেছেন। আমাদের মাঝে আর সে নেই। তাকে নিয়ে কারও সঙ্গে এখন তুলনা চলেনা। তেমন শাকিব খানও তার জায়গায় সফল। তাকেও কার সঙ্গে তুলনা করলে হবেনা। দুই জনই আমাদের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক। সালমান শাহর সময়ে সালমান শাহ শাকিবের সময়ে শাকিব।

চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে নানা চরিত্রে দারুণ অভিনয়শৈলী দিয়ে জয় করেছেন অগণিত দর্শক হৃদয়। অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এই অভিনেতার রহস্যজনক মৃত্যু হয়। সালমান শাহর বেশিরভাগ ছবির নায়িকা ছিলেন শাবনূর।

সালমান শাহকে স্মৃতি নিয়ে কথা বলতেই কণ্ঠ ভারি হয়ে আসে শাবনূরের। স্মৃতিকাতর হয়ে পড়েন। শাবনূর বলেন,

অভিনয় জীবনে অনেকে ছিলেন সহশিল্পী। কিন্তু কেউ কেউ ছিলেন তার চেয়ে বেশি কিছু। সালমান শাহ সেই অভিনেতাদের একজন, যে শুধু সহশিল্পী নন, ছিলেন বন্ধু, সুহৃদ, পরামর্শকসহ অনেক কিছু। অল্প বয়সে আমার চলচ্চিত্রে অভিনয় শুরু হয়েছিল। পরিচালক যেভাবে দিকনির্দেশনা দিয়েছেন, সেভাবেই কাজ করে গেছি। কাজ ভালো বা মন্দ– কেমন হচ্ছে তা স্পষ্ট করে বলার মতো কাউকে পাশে পাইনি।

সালমানের সঙ্গে জুটি হয়ে কাজ শুরু করার পর থেকে ভালো-মন্দের বিষয়টি স্পষ্ট হয়েছে। একে অন্যের অভিনয় নিয়ে যেমন সমালোচনা করতাম, তেমনি অভিনয়ে নিজেকে ভেঙে আরও কতভাবে উপস্থাপন করা যায়, তা নিয়ে পরিকল্পনা করতাম আমরা। এভাবেই মাত্র চার বছরে আমরা ১৪টি ছবিতে জুটি হয়েছি। কিন্তু স্বপ্নেও ভাবিনি এ জুটির ভাঙন ধরবে, একজন আরেকজনকে ছেড়ে পাড়ি দেবে না ফেরার দেশে। সালমানের এই চলে যাওয়া তাই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ, তার আরও অনেক কিছু দেওয়ার ছিল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ