সামাজিক যোগাযোগমাধ্যমে কিম উনের ‘মৃতদেহে’র ছবি

news-image

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের মৃত্যুশয্যার খবর নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এরেই মধ্যে হংকংয়ের রাষ্ট্র সমর্থিত টিভি চ্যানেল ‘এইচকেএসটিভি হংকং’ দাবি করেন কিম উন নাকি মারা গেছেন। চ্যানেলটির উপপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যমেও এমনটি দাবি করেন।

এসব আলোচনা কাটতে না কাটতেই এবার কিম জং-উনের ‘মৃতদেহে’র ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, ৩৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উত্তর কোরিয়ার শাসক। তবে পুরো ঘটনাকেই ‘রটানো’ বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। এ নিয়ে এখনো উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

দক্ষিণ কোরিয়ার একটি ওয়েব পোর্টাল জানিয়েছিল, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর সংকটজনক অবস্থায় একটি রিসোর্টে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে পরিবার-পরিজন রয়েছেন তার সঙ্গে। একটি চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন কিম উন।

সেই সময়ও উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। প্রেসিডেন্টের বাসভবন ব্লু হাউসের বিশেষ সূত্র জানায়, অস্ত্রোপচার হলেও কিমের অবস্থা সংকটজনক নয়।

তবে জানা গেছে, কিমের মৃতদেহের ছবি বলে একটি যে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে সেটি মূলত, তার বাবা কিম জং ইলের শেষযাত্রার ছবি। সেই ছবিতে এডিট করে কিম উনের মুখ বসিয়ে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ