সাভারে ‘অদ্ভুত আকৃতির’ শিশুর জন্ম

news-image

সাভার প্রতিনিধি : সাভারে বেদে পল্লীতে দরিদ্র এক পরিবারে অদ্ভুত মুখাবয়বের এক শিশু জন্ম নিয়েছে। ওই নবজাতককে নিয়ে কৌতূহলের শেষ নেই বেদে সম্প্রদায়ে।

সোমবার বিকেলে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া শিশুটি এখন তার মায়ের কাছেই আছে বলে জানিয়েছেন তাদের প্রতিবেশী বেদে সম্প্রদায়ের সানিউল সানি নামে যুবক।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামেমুল হুদা।

এর আগে গতকাল সন্ধ্যায় সাভার পৌরসভার বেদে পাড়ায় এই ধরনের শিশুর জন্ম হয়। শিশুর বাবার নাম শুকুর আলী। তিনি সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় ওই এলাকায় অদ্ভুত আকৃতির নবজাতকের জন্ম হলে এলাকাবাসী দেখার জন্য ভিড় জমায়। শিশুটি চোখ, নাক ও ঠোঁট পুরোপুরি গঠিত নয়।

এ ব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, সাধারণত জিনগত রোগ এটি। শুষ্ক ত্বকের সঙ্গে সম্পর্কিত এনডি। এ ধরনের শিশু সাধারণত এক মাসের বেশি বাঁচে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন