সাবিলা নূর এবার আন্তর্জাতিক চলচ্চিত্রে

news-image

বিনোদন ডেস্ক : টিভি নাটকের জনপ্রিয় মুখ সাবিলা নূর। প্রথমবারের মতো তিনি যুক্ত হয়েছেন চলচ্চিত্রে।

বিষয়টি বিস্তারিত খোলাসা করেননি এ অভিনেত্রী। তবে জানালেন এটি আন্তর্জাতিক কাজ হতে যাচ্ছে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সাবিলা জানান, ওজনের কমানোর দৌড়ে আছেন। ২৫ দিনের মধ্যে ১০ কেজি কমাতে হবে। কারণ হিসেবে চলচ্চিত্রের কথা উল্লেখ করেন।

জানান, একটি জীবনীভিত্তিক চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। গত বছর ২২ ডিসেম্বর ছবির বাংলাদেশি সমন্বয়কারীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। ৯ ফেব্রুয়ারি থেকে তার অংশের শুটিং শুরু হবে। তার আগে চরিত্রটিতে ফিট হওয়ার জন্য ১০ কেজি ওজন কমাতে হবে তাকে।

চলচ্চিত্রটি সম্পর্ক সাবিলা বলছিলেন, “আমার কাছে এই ছবিতে যেকোনো চরিত্রই অনেক বড় পাওয়া। তবে যে চরিত্রে আমি কাজ করছি, সেটি অনেক গুরুত্বপূর্ণ।”

কয়েক মাস আলোচনার পর চলচ্চিত্রটির জন্য চূড়ান্ত হন ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। এ কারণে আপাতত নাটকের শুটিং কমিয়ে দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী