সাফা কবির ‘ক্যান্সার’ আক্রান্ত

news-image

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন ভক্তদের মন। তবে এবার তার ভক্তদের মনে বিশাদের মেঘ দেখা যাচ্ছে। আর তার কারণ হলো এ অভিনেত্রী মরণব্যাধি রোগ ক্যান্সারে আক্রান্ত।

বাস্তবে না হলেও ‘চিলেকোঠার ভালোবাসা’ শিরোনামের নাটকে এমন চরিত্রেই দেখা যাবে হালের এই অভিনেত্রীকে। আর এতে তার বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেতা ঋষি কৌশিক।

গল্পে দেখা যাবে, ঋষি ভারতের একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের প্রয়োজনে বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না থেকে একটি বাসার চিলেকোঠায় আশ্রয় নেন। সেই বাসাতেই থাকেন সাফা কবির। সেখানেই তাদের দু’জনের পরিচয়। একটা সময় তৈরি হয় ভালোবাসার সম্পর্কও। কিন্তু পরিণতিটি সুখকর নয়।

বাংলাদেশের নাটকে অভিনয় প্রসঙ্গে ঋষি কৌশিক বলেন, অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছি। এতে অভিনয় করার বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই পরিচালক রাকেশ বসুর সঙ্গে যোগাযোগ করা হয়। এতে আমার চরিত্রটি বেশ সুন্দর। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যেও আমি মুগ্ধ। আশা করি, নাটকটি সবার পছন্দ হবে।

সাফা কবির বলেন, গতানুগতিক কোনো গল্প নয়, একেবারেই ভিন্নধর্মী একটি গল্প নিয়ে নাটকটি তৈরি হচ্ছে। এতে আমার চরিত্রটি ক্যান্সার আক্রান্ত এক মেয়ের। তাছাড়া শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে শুটিং হচ্ছে। বেশ ভালো লাগছে।

নাটকের নাম ‘চিলেকোঠার ভালোবাসা’। এটি রচনা করেছেন আফরিন জামান লীনা। আর রাকেশ বসুর পরিচালনায় নাটকটির কাজ এখন চলছে শ্রীমঙ্গলে। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান এর নির্মাতা রাকেশ বসু।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন