সাকিবকে হত্যার হুমকিদাতা যুবককে খুঁজছে পুলিশ

news-image

সিলেট প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে দা উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন সিলেটের এক যুবক। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন তালুকদার।

তিনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar ‘ থেকে এই লাইভ ভিডিওটি প্রচার করেন। সম্প্রতি কালীপূজায় এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। সাকিবভক্ত অনেকেই মহসিনকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তবে সোমবার (১৬ নভেম্বর) দুপুর থেকে মহসিন তালুকদারের ফেসবুক আইডিটি আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না। তবে ওই লাইভ ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে আপত্তিকর সহিংস ভাষা ব্যবহার করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন।

এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভ ভিডিওতে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, কারও চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সকল সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।

ভিডিওতে ওই যুবককে বলতে শোনা যায়, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে তারে (একটি চাপাতি প্রদর্শন করে) তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’

এ সময় সাকিব আল হাসানকে গালিগালাজ করে পাকিস্তানের ক্রিকাটারদের অনুসরনের পরামর্শ দিয়ে ওই যুবক বলেন, ‘তুই কিতা পাকিস্তানের ক্রিকেটাররারে দেখছস না? তোর তো তারারে দেখা উচিত। তুই মুসলমানের বাচ্চা হইয়া গেছোস পূজা উদ্বোধন করাত। কলিজাত তুই অলা আঘাত দিছস। তোরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু। সবাই হুনিয়া রাখইন আমি মহসিন তালুকদার কইরাম। সাকিবরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শহিদ আহমদ বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এভাবে প্রকাশ্যে হুমকি অবশ্যই নিন্দনীয়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, সাকিব আল হাসান বাংলাদেশ তথা বিশ্বের সম্পদ। তাকে প্রাণনাশের হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশের সকল বাহিনী তাকে গ্রেফতারে মাঠে নেমেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, সাকিবের বিষয়টি দু-দেশের ধর্মীয় সম্প্রীতির একটা উদাহরণ। এসব বিষয়ে উসকানি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন