সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বরিশালে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার এবং নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে বরিশালে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। মিছিল এবং সমাবেশ থেকে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। দীর্ঘ প্রায় ১ ঘণ্টা সদর রোড অবরোধ থাকায় দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। তবে পুলিশ ছিলো একেবারে নির্বিকার।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এবং রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ব্যানারে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয় হাজারো শ্রমিক। তারা সদর রোডে বসে পড়ে অবরোধ করেন। রিকশা-ভ্যান শ্রমিকের ব্যানারে সমাবেশ এবং সড়ক অবরোধ করা হলেও এর নেতৃত্বে ছিলেন জেলা বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। সড়ক অবরোধকালে ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা।

এ সময় শ্রমিকরা বলেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান চলাচল বন্ধের ঘোষণা দেয়ায় বিপাকে পড়েছেন তারা। ব্যাটারি চালিত-রিকশা ভ্যান অবৈধ হলেও শ্রমিকরা সেগুলোর চালানোর অনুমতি দেয়ার দাবি জানান। ব্যাটারি চালিত রিকশা-ভ্যান বন্ধ করা হলে আগে ব্যাটারি বিক্রি বন্ধের দাবি জানান তারা। শ্রমিকরা নকশা আধুনিকায়ন করে নীতিমালা প্রনয়নের মধ্য দিয়ে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান রেজিস্ট্রেশন দেয়ার দাবি জানান।
সমাবেশ এবং সড়ক অবরোধে নেতৃত্বদানকারী বাসদ নেতা মনিষা চক্রবর্তী শ্রমিকদের রুটি-রুজির জন্য সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী দেন তিনি।

ঘণ্টাব্যাপী সদর রোড অবরোধের কারণে নগরীতে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ সময় নিরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ। সমাবেশ শেষে একই দাবিতে নগরীর প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।

এদিকে সরকারিভাবে ঘোষণা দেয়ার আগেই বরিশাল নগরীতে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান এবং অটোরিকশা চলাচল বন্ধে মাইকিং করে সিটি করপোরেশন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান