সভাকক্ষে মাছির উপদ্রব, নিজেই স্প্রে শুরু করলেন বিরক্ত মমতা

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নের সভাকক্ষে অবিরত মাছির উপদ্রবে বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে একটি বৈঠক করতে ওই সভাকক্ষে এসেছিলেন মুখ্যমন্ত্রী। মূলত মাধ্যমিক উচ্চমাধ্যমিক বাতিলের ঘোষণা এবং ঝড়ের ফলে ক্ষয়ক্ষতি ও সমস্যার সুরাহা সমাধানের জন্য এই বৈঠক ছিল।

কথা বলতে বলতেই মমতা আচমকা বলে ওঠেন, ‘উফ্! এখানে এত মাছি এল কোথা থেকে!’ বলতে বলতেই মমতা টেবিলের নিচে রাখা জীবাণুনাশক স্প্রে-র আধারটি তুলে নিয়ে স্প্রে করতে শুরু করেন। বৈঠক করতে করতেই বেশ কিছুক্ষণ স্প্রে করে মাছি তাড়ান তিনি। কিন্তু তার পরেও মাছি যায়নি। আরও কয়েকবার স্প্রে করে মাছি তাড়ান মুখ্যমন্ত্রী। একটা সময়ে দৃশ্যতই বিরক্ত মমতা বলে ওঠেন, ‘এখানে এত মাছি কী করে এলো। কারা দেখে এসব।’

ওই বৈঠকে তখন উপস্থিত ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো একাধিক মন্ত্রী। হাজির রাজ্যের মুখ্যসচিবসহ একাধিক উচ্চপর্যায়ের কর্মকর্তা। মুখ্যমন্ত্রীর অনুযোগ শুনে তারা প্রত্যেকেই মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। বৈঠক চালাতে চালাতেই বেশ করেকবার স্প্রে করে মুখ্যমন্ত্রী মমতাকে মাছি তাড়াতে দেখা যায়।
তবে মুখ্যমন্ত্রীর দীর্ঘ বৈঠকে পরের দিকে মাছির উপদ্রব আর খুব একটা দেখা যায়নি। সম্ভবত স্প্রে-র তাড়নায় তখনকার মতো তারা চম্পট দিয়েছিল। কিন্তু ওই সভাকক্ষের দায়িত্বপ্রাপ্তরা ততক্ষণে মক্ষিকার উৎস নিয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী