সব শুটিং বাতিল, ঘরবন্দী মালাইকা

news-image

বিনোদন ডেস্ক : করোনা আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে বিশ্ব জুড়ে জনসচেতনতা পর্ব। যার প্রভাব পড়েছে বলিউডেও।

করোনা আতঙ্কে বলিউড , টলিউডের বেশিরভাগ সিনেমা, ধাবাহিকের শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্ডিয়া মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশনে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত টেলিভিশন ধারাবাহিক, বিজ্ঞাপন, ওয়েব শো এবং চলচ্চিত্রের শুটিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সূর্যবংশী-সহ একাধিক সিনেমার মুক্তিও পিছিয়ে দেওয়া হয়েছে।একসইসেই সঙ্গে বাতিল করা হয়েছে বিভিন্ন শোও।

করোনা আতঙ্কে দিল্লি, মুম্বাইসহ গোটা দেশের মানুষকে সচেতন করার কাজ শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন রাজ্যের সরকারও সচেতনতার কার্যক্রম শুরু করেছে। করোনা আতঙ্ক গ্রাস করছে বলিউড তারকাদেরও।

এর মধ্যে নিজের ঘরেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন মালাইকা আরোরা। মুম্বাইয়ের নিজের ফ্ল্যাটে কার্যত ঘরবন্দী হয়ে সময় কাটছে মালাইকার। সমস্ত শুটিং বাতিল করে আপাতত ছেলের সঙ্গে সময় কাটছে বলিউডের এই ‘ছাইয়া ছাইয়া গার্লের’। খবর জিনিউজের

নিজের ইনস্টাগ্রাম একটি ছবি শেয়ার করেছেন মালাইকা। যেখানে দেখা যাচ্ছে, নিজের পোষ্যর সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। মালাইকার ছেলে আরহানই মায়ের সেই ছবি তুলে দিয়েছেন বলেও জানান আরবাজ খানের সাবেক স্ত্রী।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ