‘সবকিছুর আগে জীবন আর সুস্থ থাকা’

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসের এই পরিস্থিতে টানা শুটিং করে সম্প্রতি ঢাকায় ফিরে হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন পরীমনি। হোম কোয়ারেন্টাইনে থেকেই পরীমনি বললেন ‘জীবন আর সুস্থ থাকাটা সবকিছুর আগে। এই সংকটের সময়টা কেটে যাক এরপর সব হবে।’

কিছুদিন আগে পরিচালক হৃদি হকের সহকারী পরিচালক কামরুজ্জামানকে বিয়ে করেন পরী। এখন নতুন বিয়ে হলেও এখন দু’জন দুই দিকে রয়েছেন। সংসার করা হচ্ছে কী প্রশ্ন করলেই কথাগুলো বলেন পরী।

এ নায়িকা দুইটি অনুদানের সিনেমার শুটিং করছেন। একটি হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১: সেই সব দিন’, অন্যটি আবু রায়হানের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। প্রথম ছবিটি করতে গিয়েই বিয়ে। আর দ্বিতীয় ছবিটির শুটিং শেষ করে গেলেন হোম কোয়ারেন্টাইনে।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর শুটিং শেষ করে ৫ এপ্রিল সুন্দরবন থেকে ঢাকায় ফেরেন পরীমনি। এখন বনানীতে নিজের বাসায় একেবারে একা গৃহবন্দি হয়েই আগামী ১৪ দিন কাটাবেন বলে নিশ্চিত করলেন।

সময়টা কিভাবে কাটবে? জানতে চাইলে পরীমনি বললেন, নতুন সব ছবির চিত্রনাট্য পড়ছি। সিনেমা দেখছি। ওয়েব সিরিজ দেখছি। নিত্যনতুন রান্না করছি। রান্না করতে আমার খুব ভালো লাগে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ