সদ্য যোগ দেয়া কক্সবাজারের দুই ওসি বদলি

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ ও সদর থানার নবাগত দুই ওসিকে বদলি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজারের জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, টেকনাফ থানার ওসি আবুল ফয়সলকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এবং সদর থানার ওসি খায়রুজ্জামানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে।

সম্প্রতি কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার ইয়াবা ব্যবসায়ী নবী হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন জনতা। পরে থানা পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাজতে রাখে। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে থানাহাজত থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মুহাম্মদ শাহজাহান কবিরকে প্রত্যাহার করে সিলেট বিভাগে সংযুক্ত করা হয়। পরে পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামানকে চলতি দায়িত্ব দেয়া হয়। একপর্যায়ে গত ১৭ আগস্ট জেলা পুলিশের এক আদেশে পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামানকে ওসি হিসেবে নিযুক্ত করা হয়।

এছাড়া সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্থলাভিষিক্ত হন আবুল ফয়সল। এর আগে তিনি কুমিল্লার চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করতেন। ওসি আবুল ফয়সল ২০১৮ সালের ৫ নভেম্বর চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!