সতীত্ব কি, স্ত্রী বোঝালেন স্বামীকে (ভিডিও সহ)

news-image

আমরা, ছেলেরা, মুখে যতই বারফট্টাই করি, নিজেকে ‘উদারমনা’ বলে উপস্থাপনের চেষ্টা করি, এক জায়গায় এসে খচখচানি কাটিয়ে উঠতে পারি না। নিজেরা বিয়ের আগে কী করেছি, ক’টা মেয়ের সঙ্গে ঘুরেছি, শুয়েছি, ক’টা গার্লফ্রেন্ড ছিল, এসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই। কিন্তু, যাকে বিয়ে করছি বা বিয়ে করেছি, সে অতীতে কী করেছে, ক’টা বয়ফ্রেন্ড ছিল, তা জানার জন্য আকুপাকু করি। বয়ফ্রেন্ড নিয়ে যতটা না মাথাব্যথা, তার চেয়েও বেশি মাথাব্যথা স্ত্রী বা বান্ধবীর ‘সতীত্ব’ নিয়ে।
মেয়েদের এই সতীত্বের পরীক্ষায় বসা নতুন কিছু নয়। আবহমান কাল ধরে চলে আসছে। স্বর্ণলঙ্কা থেকে ফিরে জনককন্যা সীতাকে যে পরীক্ষায় বসতে হয়েছে, আজ, এই অ্যাপ নির্ভর যুগেও মেয়েদের একই জিনিস ফেস করতে হয়। অপ্রিয় হলেও সত্য, সময় বদলালেও মনের সংকীর্ণতা কাটিয়ে উঠতে পারেনি পুরুষকুল। এ নিয়ে তর্ক জুড়লে, তা থামবে না।
‘সতীত্ব’ নিয়ে বানানো এই ভিডিয়োটি দেখলে, অনেক পুরুষই তার স্বরূপ, সত্তাকে নতুন করে চিনতে পারবেন। চঁৎধহরউরষরঞধষশরবং-এ দেখুন কী ভাবে, কোন প্রেক্ষিতে স্বামীকে ‘সতীত্ব’ বোঝালেন স্ত্রী। এই সময়
স্বামী-স্ত্রীর খুব স্বাভাবিক কথোপকথন। তার মধ্য দিয়েই স্বামীকে যা শেখানোর বা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন বুদ্ধিমতী স্ত্রী।

https://youtu.be/d8J0ahUcAF0

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির