সংসার ছাড়ার হুমকি কাজলের!

news-image

বিনোদন ডেস্ক : একুশ বছর আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল। নিশা ও যুগ নামের তাদের ঘরে দুটি সন্তানও রয়েছে। তবে এক সময় তাদের এই অটুট সম্পর্কে ফাটলের গুঞ্জনও শোনা গিয়েছিল।

সোমবার এই দম্পতির ২১তম বিবাহবার্ষিকীতেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে অজয় দেবগনের একসময়ের বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন।

জি নিউজের খবরে জানা গেছে, চলচ্চিত্রে পা রাখার পর ক্যারিয়ারের মধ্যগগনে অজয় দেবগনকে বিয়ে করেন কাজল। সিনেমা-সংসার দুটোই একসঙ্গে সামলাচ্ছিলেন বলিউডের মিষ্টিকন্যাখ্যাত কাজল।

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয় দেবগনের সঙ্গে কাজলের বিয়ে হয়।

খবর অনুসারে, কাজলই নাকি একবার অজয়ের সংসার ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন। ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই ছবির শুটিংয়ের সময় নাকি কঙ্গনা রনৌতের সঙ্গে সখ্য গড়ে ওঠে অজয়ের।

শুটিং ফ্লোরে তাদের সম্পর্কের রসায়ন নিয়েও শুরু হয় গল্প-কাহিনী।

গুঞ্জন ছড়ায়, ‘ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই’-এর পর ‘তেজ’ ও ‘রাস্কেলস’ ছবিতেও নাকি কঙ্গনাকে নিতে পরিচালকদের জোর করতে শুরু করেন অজয়। তখন কঙ্গনার সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে চলে আসলে ক্ষেপে যান কাজল।

কো-আর্টিস্টের সঙ্গে অজয় সম্পর্ক ছেদ না করলে সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন এই অভিনেত্রী। এর পরেই নাকি কঙ্গনার সঙ্গে দূরত্ব তৈরি করেন অজয়। শোনা যায়, ওই সময় কঙ্গনার সঙ্গেও নাকি কোন্দলেও জড়িয়ে পড়েন কাজল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ