সংবাদ সম্মেলনে কাঁচা মাছ খেলেন সাবেক মন্ত্রী (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলংকায় সংবাদ সম্মেলনে কাঁচা মাছ খেলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য দিলিপ ওয়েদারাচ্চি।মঙ্গলবার রাজধানী কলম্বোতে এ ঘটনা ঘটেছে।

গত মাসে কলম্বোর কাছেই অবস্থিত কেন্দ্রীয় মৎস্য বাজারে করোনাভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়। ওই বাজার থেকে কয়েক হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। এরপরই বাজারটি বন্ধ করে দেওয়া হয়। করোনা আতঙ্কে বাসিন্দারা মাছ খাওয়া বন্ধ করে দিয়েছেন। এতে দেশটিতে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে।

দিলিপ ওয়েদারাচ্চি বলেন, ‘মৎস্য শিল্পে থাকা আমাদের লোকজন তাদের মাছ বিক্রি করতে পারছে না। এ দেশের মানুষ মাছ খাচ্ছে না।

মন্ত্রী এ সময় তার সঙ্গে করে নিয়ে আসা এক মাঝারি আকারের মাছের কিছু অংশ কাঁচা খেয়ে ফেলেন।

তিনি বলেন, ‘আমি আপনাদের দেখানোর জন্য এই মাছটি নিয়ে এসেছি। আমি এদেশের মানুষকে এ ধরনের মাছ খাওয়ার আহ্বান জানাচ্ছি। ভয় পাবেন না। আপনারা করোনায় সংক্রমিত হবেন না।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ