শ্রাবন্তী এবার ব্যবসায়ী হচ্ছেন

news-image

বিনোদন প্রতিবেদক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘হুল্লোড়’। এদিকে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘বিক্ষোভ’ সিনেমাটি। বেশ ব্যস্ত সময়ের বাইরে কিছুটা সময় নিজেকে দিতেই পছন্দ করেন তিনি। সেই অবসর সময়টুকু এবার তিনি দিবেন ব্যবসায়ে।

‘দ্য ফিটনেস এমপায়ার’ নামে নতুন জিম খুলতে যাচ্ছেন ফিটনেস সচেতন এই অভিনেত্রী। কলকাতার মধ্যমগ্রাম এলাকার স্টার মলে অবস্থিত এই জিমের উদ্ভোধন হবে আগামী এপ্রিলে। শ্রাবন্তীর স্বামী রোশান পেশায় এয়ার ক্রু সুপারভাইজার হলেও তার রয়েছে নিজস্ব জিম। সেই থেকে অণুপ্রাণিত হয়ে শ্রাবন্তী নিজে এবার জিম খুলতে যাচ্ছেন। এমনটাই জানা যায়।

এদিকে শ্রাবন্তী শুরু করতে যাচ্ছেন তার নতুন সিনেমা ‘কাবেরি অন্তর্ধান’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবিতে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করবেন প্রসেনজিত চ্যাটার্জি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ