শুল্ক ছাড়াই আখাউড়া দিয়ে ত্রিপুরায় গেল ২৭৩ টন চাল

Akhaura Portyআমিরজাদা চৌধুরী : মানবিক কারণে কোনো প্রকার শুল্ক ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সরকারি সহায়তার ২৭৩ টন চাল ত্রিপুরায় পৌঁছানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ১৫টি কাভার্ড ভ্যানে এসব চাল ত্রিপুরা রাজ্যের আগরতলা খাদ্যগুদামে পৌঁছায়।
এর আগে সকালে আশুগঞ্জ বন্দর থেকে চাল নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে ছেড়ে আসে কাভার্ড ভ্যানগুলো। পরে আখাউড়া স্থলবন্দরে কাস্টমসহ আনুষঙ্গিক কাজ শেষে দুপুরে চালভর্তি কাভার্ড ভ্যানগুলো ত্রিপুরায় প্রবেশ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানবিক কারণে শুল্ক ছাড়াই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় ৩৫ হাজার মেট্রিক টন ভারতীয় খাদ্যশস্য (চাল) বাংলাদেশের ওপর দিয়ে পরিবহনের অনুমোদন লাভ করে ভারত। ইতোমধ্যে চুক্তির আওতায় ২০১৪ ও ২০১৫ সালে ২০ হাজার টন চাল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ত্রিপুরায় পৌঁছে দেয়া হয়েছে।
ওই চালের চালান নিয়ে এমভি অভি নামের একটি জাহাজ গত ১৪ আগস্ট কলকাতার খিদিরপুর বন্দর থেকে রওনা করে। এরপর গত ২৩ আগস্ট বিকেলে ২৭২.৪৮৫ মেট্রিক টন চাল নিয়ে জাহাজটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে।
চাল পরিবহনে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট লিমিটেডের স্থানীয় ঠিকাদার জিয়াউদ্দিন খন্দকার জানান, বুধবার সকালে জাহাজ থেকে চাল খালাস করে কাভার্ডভ্যানে লোডিং করার কার্যক্রম শুরু হয়।
তবে সময় স্বল্পতার কারণে এদিন ত্রিপুরায় চাল পরিবহন শুরু করা সম্ভব হয়নি। তাই বৃহস্পতিবার থেকে চাল পরিবহন শুরু হয়েছে। ৮-১০ দিনের মধ্যেই সব চাল ত্রিপুরায় পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০