একটি হাতির জন্য পাকিস্তানে প্রবীণ মার্কিন গায়িকা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একটি হাতিকে চিড়িয়খানা থেকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে পাকিস্তানে পাড়ি জমিয়েছেন প্রবীণ মার্কিন গায়িকা ও অভিনেত্রী চের চেরিয়েন সার্কিসিয়ান। হাতি প্রস্থানের অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও দেখা করেছেন এ অভিনেত্রী ও গায়িকা।

পাকিস্তানের চিড়িয়াখানায় সবচেয়ে একাকী হাতি বলে পরিচিতি পাওয়া কাবান নামের হাতিটি খাচায় পরিপূর্ণ যত্ন পাচ্ছিল না, এমন অবস্থার পরিপ্রেক্ষিতে হাতিটিকে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। চিড়িয়াখানা ত্যাগের এ মুহূর্তটির সাক্ষী হতে হাজির হয়েছেন চের।

পাকিস্তানের নিরাপত্তাজনিত উদ্বেগকে পাশ কাটিয়েই তিনি হাজির হয়েছেন। তবে নিরাপত্তাজনিত কারণেই দেশটির পক্ষ থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

পাকিস্তানের উচ্চ আদালত আদেশ দিয়েছিল, চিড়িয়াখানায় হাতি পূর্ণ সেবা পাচ্ছে না এবং তার বসবাসর জন্য যেসব যত্ন করা হচ্ছে তা অত্যন্ত দুর্বল। আদালতের এ আদেশের পরিপ্রেক্ষিতে হাতিটিকে এবার কম্বোডিয়ার একটি অভয়ারণ্যে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। হাতিটি চিড়িয়াখানায় ৩৫ বছর ধরে বন্দী ছিল বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন