শি জিনপিংয়ের কার্যকলাপ দেখে মনে হয় আগামী ১৫ বছরে আমেরিকা দখল করে নেবে: বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের সেনাবাহিনীকে উদ্দেশ করে বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কার্যকলাপ দেখে মনে হয় তিনি আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে আমেরিকা দখল করতে পারবেন বলে বিশ্বাস করেন।

বাইডেন শনিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সেনা ঘাঁটিতে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন। তার এ বক্তব্য হোয়াইট হাউজের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। খবর স্পুটনিক নিউজের।

মার্কিন প্রেসিডেন্ট ‘গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের মধ্যে সংঘাত’ সম্পর্কে আলোচনা করতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, “আমি অন্য যেকোনো বিশ্বনেতার চেয়ে শি জিন পিংয়ের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। তিনি ও তার দোভাষীর সঙ্গে একটানা ২৪ ঘণ্টা থেকেছি, চীন এবং আমেরিকায় তার সঙ্গে ১৭ হাজার মাইল দূরত্ব সফর করেছি। তিনি বিশ্বাস করেন, ২০৩০ বা ৩৫ সাল নাগাদ আমেরিকা দখল করতে পারবেন। কারণ, স্বৈরতান্ত্রিক যেকোনও সরকারের পক্ষে তড়িৎ সিদ্ধান্ত নেওয়া সম্ভব।”
এর আগে মার্কিন উপ প্রতিরক্ষামন্ত্রী ক্যাটেলিন হিক্স বলেছিলেন, আগামী দিনগুলোতে বিশ্বব্যবস্থা ও অর্থনীতিসহ বহু ক্ষেত্রে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে একইসঙ্গে দুই দেশের মধ্যে বহু ক্ষেত্রে সহযোগিতাও থাকবে। হিক্সের মতে, চীনের সঙ্গে আমেরিকার সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠবে, তবে দু’দেশের নেতৃবৃন্দের উচিত হবে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা বাড়তে না দেওয়া।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী