শিল্পা শেঠির সংসারে আগুন!

news-image

বিনোদন ডেস্ক : লকডাউনে বাড়িতেই রয়েছেন শিল্পা শেঠি। ফলে স্বামী রাজ কুন্দ্রা এবং দুই সন্তান ভিয়ান এবং সমীশার সঙ্গে পুরোদমে সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী। কিন্তু লকডাউনের জেরে বাড়িতে সময় কাটানোর মাঝে স্বামী রাজের সঙ্গে গন্ডগোল শুরু হল শিল্পার! সম্প্রতি এমনই আভাস দেন অভিনেত্রী।

বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। সম্প্রতি রাজ-শিল্পা মজা করে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দুজনের ঝগড়ার বেশ কয়েকটি ঝগড়ার দৃশ্যকে দৃশ্যায়ন করা হয়। শুধু তাই নয়, বর্তমান যুগের মহাভারত যেকোনো সময় কারও বাড়িতেই শুরু হতে পারে বলেও আভাস দেন শিল্পা। তবে এই মহাভারতের নারদ হিসেবে ভিয়ানকেই দেখানো হয়। যদিও পুরোটাই মজার ছলে শেয়ার করেন রাজ-শিল্পা।

তবে ওই ভিডিওর পাশাপাশি শিল্পা এও জানান, যে কোনো বিষয় বিশ্বাসের আগে গোটা ঘটনা জেনে নেওয়া উচিত। না হলে স্বামী-স্ত্রীর মধ্যে যে কোনো সময় ঝামেলা ঝঞ্ঝাট শুরু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন শিল্পা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ