শাকিব খান করোনায় সাহায্যের কথা ভাবছেন না

news-image

বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত সারা বিশ্ব। বাংলাদেশেও এর প্রকোপ বাড়ছে। দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দেশের এমন পরিস্থিতি মোকাবিলায় পাশে দাঁড়িয়েছেন ক্রিকেট তারকারা। দেশের শীর্ষ ২৭ ক্রিকেটার তাদের নিজেদের মাসিক বেতনের অর্ধেক টাকা অনুদান দিয়েছেন। টাকার অংকে সেই সংখ্যা ৩০ লাখেরও বেশি।

এছাড়াও এমন পরিস্থিতিতে করোনা মোকাবেলার সময়ে চলচ্চিত্রের অসচ্ছল শিল্পী-কলাকুশলীদের পাশে দাঁড়ান দেশের অন্যতম জনপ্রিয় নায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। তাদের সহযোগিতা করতে বিএফডিসিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার পরিকল্পনা করেছেন এ নায়ক।

দেশের এমন পরিস্থিতিতে কি ভাবছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান?

শাকিব খান জানিয়েছেন, এখনই তাদের জন্য কোন আর্থিক সাহায্য করার চিন্তাভাবনা করছেন না তিনি। তবে তিনি মনে করেন, প্রতিটি সচ্ছল শিল্পীর উচিত আগে তাদের কাছের মানুষ যেমন ড্রাইভার, গৃহকর্মী থেকে শুরু করে চারপাশের স্বল্প আয়ের আত্মীয়স্বজনদের খোঁজখবর নেওয়া। তাদের পাশে দাড়ানো। সেটা করলেও অনেক বড় কিছু করা হয়।

নিজের ড্রাইভার, নিরাপত্তা কর্মীদের অগ্রিম বেতনসহ ছুটি দিয়ে দিয়েছেন বলেও জানিয়েছন শাকিব।

তবে বড় ধরনের দুর্যোগ এলে সচ্ছল শিল্পীরা মিলে একত্র হয়ে একটা বড় তহবিল করা যেতে পারে বলেও মনে করেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ