শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ‘পাগল মন’ এর সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পীর অনুমতি ছাড়াই গানটি ‘রিমেক’ করে চলচ্চিত্রে ব্যবহার করার অভিযোগ উঠেছে চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে।

গানটির গীতিকার কায়সার আহমেদ, সুরকার আশরাফ উদাস ও কণ্ঠশিল্পী দিলরুবা খানের পক্ষে ব্যারিস্টার ওলোরা আফরিন রোববার ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনে ওই অভিযোগ করেন।

শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রে ওই গানের প্রথম দুটি লাইন ব্যবহার করা হয়েছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ওই চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে কথা বলতে শাকিব খানকে ফোন করা হলে তিনি ধরেননি। তবে তার সঙ্গে যৌথভাবে ‘পাসওয়ার্ড’ এর প্রযোজনা করা মোহাম্মদ ইকবাল বলেছেন, ‘আইনি পথেই’ তারা লড়বেন।

অভিযোগকারীদের আইনজীবী ওলোরা আফরিন বলেন, অনুমতি ছাড়া গান ব্যবহার করায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গত ৭ মার্চ উকিল নোটিস পাঠিয়েছিলেন তারা।

“কিন্তু তাতে সুরাহা হয়নি। গানটি এখনও এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়নি। এ কারণে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।”

তিনি বলেন, “শাকিব খান বলেছিলেন, কোনো গানের দুই লাইন ব্যবহার করলে অনুমতি নিতে হবে কেন? কিন্তু গানের দুই লাইন ব্যবহার করলেও সেটি কপিরাইট আইনের লঙ্ঘন।”

শুধু গানের প্রথম দুই লাইন নয়, সুর ও মিউজিকও ‘নকল করা হয়েছে’ বলে অভিযোগ করেন গানের শিল্পী দিলরুবা খান।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের সোশাল মনিটরিং উইংয়ের অতিরিক্ত উপ কমিশনার মো. নাজমুল ইসলাম বলেন, “ব্যারিস্টার ওলোরা আফরিন আজ এসকে ফিল্মসের বিরুদ্ধে ডিজিটাল জালিয়াতির অভিযোগ করছেন। উনাকে থানায় বা আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরাও বিষয়টি খতিয়ে দেখছি।”

ওলোরা আফরিন বলেছেন, তারা ‘শিগগিরই’ এ বিষয়ে মামলা দায়ের করবেন।

আর ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রে শাকিবের সহ প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, “অভিযোগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাদের এখনও জানানো হয়নি, তবে বিভিন্ন মারফতে আমরা শুনেছি। বিষয়টি নিয়ে আমরা আইনি পথেই লড়ব।”

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ