লেবানন থেকে ইসরাইলে রকেট হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় নিরপরাধ সাধারণ মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণের প্রতিবাদে হামাসের পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলায় নাস্তানাবুদ ইহুদিবাদী দেশ ইসরাইল।

এবার ইসরাইলে হামলা চালাল লেবানন। দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রকেটগুলো বৃহস্পতিবার ইসরায়েল সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয় বলে তথ্য জানিয়েছে এ্যাসোসিয়েট প্রেস নিউচ -এপি।

হামলার বিষয়টি ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। তারাজানায়, লেবানন থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়।

ইসরাইলের ধারণা, লেবানন ভূখণ্ড থেকে তাদের শত্রু হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে।

গত তিনদিনের হামলায় দিশেহারা ইসরাইল বৃহস্পতিবার রিজার্ভ থেকে জরুরিভিত্তিতে আরও ৯ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম সিএনবিসি।

গত সোমবার থেকেই উত্তপ্ত ইসরাইল-ফিলিস্তিন। গাজায় ইসরাইলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অপরদিকে হামাসের পাল্টা রকেট হামলায় এখন পর্যন্ত সাতজন ইসরায়েলি নিহত হন। তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন। তথ্যসূত্র: এপি, ইন্ডিপেন্ডেন্ট, ফ্রান্স ২৪

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী