লিবিয়া উপকূলে জাহাজডুবি, ৪১ অভিবাসীর মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া উপকূলে একটি জাহাজডুবির ঘটনায় কমপক্ষে ৪১ অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার (ইউএনএইচসিআর) এ কথা জানিয়েছে।

ইউএনএইচসিআর ও আইওএমের বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক একটি জাহাজের সাহায্যে উদ্ধার করা ৭৭ অভিবাসন প্রত্যাশীর ভাষ্য অনুযায়ী, নৌযানটিতে মোট ১২০ জনের বেশি যাত্রী ছিল। এদের মধ্যে ছয় নারী ও চার শিশু রয়েছে।

ছয় নারীর মধ্যে একজন গর্ভবতী বলে জানা যায়। নৌযানটি গত ১৮ ফেব্রুয়ারি লিবিয়া থেকে রওনা দেয়।

বিবৃতিতে বলা হয়, ‘লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে এ পথে ভ্রমণ করা হাজার হাজার মানুষকে মানব পাচারকারী চক্রের ও মিলিশিয়াদের হাতে পড়ে অবর্ণনীয় নিষ্ঠুরতার শিকার হতে হয়।’

২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর উত্তর আফ্রিকার এ দেশের রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার কারণে হাজার হাজার অভিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোনো দেশে চলে যেতে চান । এসব অভিবাসন প্রত্যাশীর বেশির ভাগই আফ্রিকান।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ১৬০ জন অভিবাসী প্রাণ হারিয়েছে এবং তিন হাজার পাঁচশ’র বেশি মানুষকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন