লাশ হয়ে বাড়ি ফিরলেন প্রবাসী আল- আমীন, পরিবারে চলছে শোকের মাতম

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার খড়িয়ালা গ্রামের  ৩৩ বছর বয়সের  আল আমীন এর স্বপ্নছিল মালয়েশিয়া গিয়েভাগ্য ফেরাবেন,ফেরাবেন
পরিবারের সুখ-শান্তি, শেষ করবেন অস্বচ্ছলতাকিন্তু সেই আশা ভেস্তে গেল। একটি সড়ক দূর্ঘটনায়  লাশ হয়ে বড়ি ফিরতে হল আলামিনকে।

মৃত্যুর এক মাস পর গতকাল ২২ এপ্রিল মঙ্গলবার রাতে আল আমীন এর লাশ সিলেট শাহজালাল বিমানবন্দরে পৌঁছে  । আজ বুধবার লাশ বাড়িতে এলে বিকেলে  দাফন করা হয়। প্রবাসীর লাশ বাড়িতে পৌঁছানোর পর মা,বাবা, স্ত্রী, ভাই বোনসহ আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্নায় গোটা এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। নিহত আল-আমীন উপজেলার নাটঘর ইউনিয়ন খড়িয়ালা গ্রামের মোঃ রশিদ মিয়া’র ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
পরিবার সূত্রে জানাযায়, দু বছর  বছর পূর্বে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান আল-আমীন। প্রবাস জীবন ভালোই চলছিল তার৷ গত ২২ মার্চ মালয়েশিয়ায় এক ভয়াভহ সড়ক দূর্ঘটনায় মারা যান তিনি। অবশেষে মৃত্যুর ১ মাস পর মালয়েশিয়ার দূতাবাসের সহযোগিতায় মঙ্গলবার রাতে  নিহত আল-আমীন এর লাশ পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে বুধবার বিকালে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। পরে সন্ধায় জানাযা নামাজ শেষে খড়িয়ালা কেন্দ্রীয় কবরস্থানে মহরহুমের লাশ দাফন করা হয়।

নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, খড়িয়ালা গ্রামের আল আমীন মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় মারা যান। মঙ্গলবার নিহতের লাশ বাড়িতে পৌছালে, সন্ধায় জানাযা শেষ লাশ দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি