লাল রঙ মহিলাদের যৌন আবেদন বাড়ায়

Red-Hot-Celebsলাল পোশাক পুরুষদের চোখে একজন নারীকে করে তোলে অনেক অনেক বেশী আকর্ষণীয় ও আবেদনময়ী। সে কথা আপনাদের জানিয়েছিলাম আমরাই। কিন্তু কখনও ভেবেছেন কি এর মূল রহস্যটা কি? গবেষণায় দেখা গিয়েছে, লাল রঙের পোশাকের সঙ্গে রয়েছে যৌনতার একটি প্রত্যক্ষ সংযোগ। এবং কেবল লাল পোশাক নয়, লাল রঙের কোনও অ্যাকসেসারিজ একজন নারীর সঙ্গে থাকলেও তা পুরুষকে সমানভাবে আকর্ষণ করে!

নিউইয়র্কের সিটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রকাশিত হয়েছে এই চমকপ্রদ তথ্য। হ্যাঁ, লাল পোশাকে নারী হয়ে ওঠেন পুরুষের জন্য অনেক বেশি আকাঙ্ক্ষিত। তবে কেবল সেই নারীরাই, যাদেরকে পুরুষেরা সুন্দরী মনে করেন বা যাদের প্রতি আগে থেকেই খানিক আগ্রহ ছিল। অর্থাৎ, লাল রঙ পরলেই কোন নারী আকর্ষণীয় হয়ে ওঠেন না কোন পুরুষের চোখে। বরং বলা ভালো, আকর্ষণীয় নারীদের যৌন আবেদন আরও বাড়িয়ে দেয় লাল রঙের পোশাক।

ইউরোপিয়ান জার্নাল অফ সোশ্যাল সাইকোলজি-র গবেষক দলের প্রধান স্টিভেন জি ইয়াংবলছেন, সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে নারী-পুরুষের যৌন মিলনে রঙের একটি বড় ভূমিকা আছে। যেহেতু নারীদের যৌন উত্তেজনার সঙ্গে গাল, ঠোঁট, গলা, বুক ইত্যাদি অঙ্গ রক্তাভ হয়ে যাওয়ার একটি সম্পর্ক আছে, তাই লাল রঙটি তাঁদেরকে আবেদনময়ী করে তোলে বিপরীত লিঙ্গের চোখে। এবং পুরুষদেরকে আকর্ষণ করতে চাইলে লাল রঙ হতে পারে অব্যর্থ হাতিয়ার।

লাল পোশাক শুধু নয়, লাল ব্যাগ কিংবা ল্যাপটপের মত জিনিস বহন করাও কোন একটা বিচিত্র কারণে পুরুষদেরকে আকর্ষণ করে। গবেষণায় দেখা গিয়েছে, যে সুন্দরী মহিলারা লাল পরিধান করলে পুরুষের চোখে তাঁরা আরও বেশী আকর্ষণীয় হয়ে ওঠেন।
 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির