রোহিঙ্গা শিবিরে আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত এক শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সমকালকে বিষয়টি জানিয়েছেন উখিয়া থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন গাজী।

তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়ার কারণে মরদেহগুলো শনাক্ত করা যায়নি এখনও। তবে নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বোঝা গেছে। মরদেহগুলো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমকে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

কক্সবাজারের অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন সমকালকে বলেন, আগুনে এ পর্যন্ত প্রায় নয় হাজার ঘর পুড়ে গেছে। প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে গেছেন।

সোমবার বিকেল ৩টায় বালুখালী ৮-ডব্লিউ নম্বর ক্যাম্পে প্রথমে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া ৮-এইচ, ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাতাসের গতিবেগ বেশি হওয়ায় আগুন দ্রুত পার্শ্ববর্তী ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী