রোহিঙ্গা ক্যাম্পে করোনায় প্রথম মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির হয়ে ওঠা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে।

কক্সবাজারে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা মঙ্গলবার এ তথ্য জানান।

তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে ৭১ বছর বয়সী এক বৃদ্ধা উপসর্গ নিয়ে মারা যান সোমবার।

“আজ সকালে তার রিপোর্ট পাওয়া গেছে, করোনাভাইরাস পজিটিভ ছিল তার।”

রোহিঙ্গা শিবিরে এ পর্যন্ত অন্তত ২৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তবে কারও মৃত্যুর খবর সরকারিভাবে জানানো হল এই প্রথম।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় ৩৪টি শরণার্থী শিবিরে আছে। তাদের সংখ্যা ১০ লাখের বেশি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১১ মার্চ থেকে রোহিঙ্গা ক্যাম্প অবরুদ্ধ রাখা হলেও তার মধ্যেই সংক্রমণ ঘটছে।

রোহিঙ্গা শিবিরে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ