রিয়া চক্রবর্তী বলিউডের ২৫ তারকার নাম ফাঁস করেছেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্তত ২০ থেকে ২৫ জন তারকা মাদকচক্রে জড়িত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮৬ দিন পর মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, এনসিবি’র জিজ্ঞাসাবাদে রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক জানিয়েছেন, বলিউডের অন্তত ২০ থেকে ২৫ জন তারকা মাদক কারবারে জড়িত। গত রোববার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত চলা জিজ্ঞাসাবাদে গাঁজা ও অন্য রাসায়নিক মাদক সেবনের কথা স্বীকার করেছেন রিয়া।

সুশান্তের মৃত্যুর পর থেকে সুবিচার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। অভিযোগ করেছেন, বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে অভিনেতা-অভিনেত্রী মাদক সেবন করেন। ৯৯ শতাংশ সুপারস্টারই মাদকাসক্ত। এমনকি রণবীর সিং, রণবীর কাপুর, অয়ন মুখার্জির রক্তের নমুনা পরীক্ষারও দাবি করেন তিনি।

এমন অভিযোগের মধ্যেই এনসিবি’র জিজ্ঞাসাবাদে রিয়া চক্রবর্তী ও শৌভিক জানান বলিউডের ২০ থেকে ২৫ জন তারকার নাম। ওই স্বীকারোক্তির ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে এনসিবি। সেখানে নাম রয়েছে পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীদের। সেই তালিকায় নাম থাকা তারকাদের মধ্যে কয়েকজন কেন্দ্রের শাসক দলের বিরোধী বলেও পরিচিত। আগামী কয়েকদিনের মধ্যে তালিকায় থাকা তারকাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, মোবাইল ফোন ও একাধিক তথ্য থেকে বলিউডের মাদকচক্রের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন এনসিবির তদন্তকারীরা।

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুরুতে মুম্বাই পুলিশের হাতেই তদন্তভার ছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে ওঠে। সেই মামলায় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক সেবনের কথা উঠে আসে। এরপর আলাদা করে তদন্ত শুরু করে এনসিবি।

ওই ঘটনায় গত সপ্তাহে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন সুশান্তের হাউজ হেল্প দীপেশও। ৯ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে রয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ