রাশিয়ায় গণহারে টিকা দেওয়া শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গণহারে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়। এছাড়াও আগামী কয়েক দিনের মধ্যেই রাশিয়ায় বিপুল পরিমাণে টিকা উৎপাদনের কাজ শুরু হতে চলেছে। খবর আল জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিনের মধ্যেই দুই মিলিয়ন ডোজ তৈরি করবে রাশিয়া। এর আগে পুতিন জানিয়েছিলেন, স্পুটনিক ভি ৯২ শতাংশ কার্যকরী প্রমাণিত হয়েছে। সবাই মিলে কাজ করে সাফল্য আসবে বলে আশাবাদী ডেপুটি প্রাইম মিনিস্টার টাটিয়ানা গোলিকোভা।

গোলিকোভা আগেই জানিয়েছিলেন, ডিসেম্বর মাসেই রাশিয়ায় গণ-টিকা শুরু হবে। সেই মতোই কাজ শুরু করেছে প্রশাসন। বুধবার নতুন করে ২৩,৩৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন রাশিয়ায়। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ফের কড়াকড়ি আরোপ করেছে রাশিয়া।
রুশ প্রশাসন জানিয়েছে, তাদের তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক-ভি আন্তর্জাতিক বাজারে অনেক সস্তায় মিলবে। এছাড়াও এই টিকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৯২ শতাংশ কার্যকরী।

জানা গেছে, রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি এই স্পুটনিক-ভি ভ্যাকসিন আগামী বছরের মধ্যেই যাতে দেশ-বিদেশের বাজারে বিক্রি করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় ১ বিলিয়ন ডোজ উৎপাদনের কাজ শুরু করে দিয়েছেন গবেষকরা।

‘গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট’ টুইটবার্তায় জানিয়েছে, রাশিয়ানদের জন্য এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে এই ভ্যাকসিনের দুটি ডোজের দাম ১০ ডলারেরও কম হবে।

রাশিয়ার আরডিআইএফ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিভ বলেছেন, মস্কো তার অন্যান্য বিদেশি দেশগুলির জন্য আগামী বছরের মধ্যে এক বিলিয়নেরও বেশি করোনার ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে, যা ৫০০ মিলিয়নেরও বেশি লোককে টিকা দেওয়ার পক্ষে যথেষ্ট।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ