রাতের তাপমাত্রা আগামী ৩ দিনে কমতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্রামগঞ্জে শীত চলে এসেছে। কুড়িগ্রামের রাজারহাটে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। রংপুর ও রাজশাহী বিভাগের সব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এই দুই বিভাগ ছাড়া দেশের বাকি অঞ্চলের অধিকাংশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ফলে এসব অঞ্চলে সকাল-সন্ধ্যায় কুয়াশার দেখা মিলছে। শেষরাতে তো বটেই, সকাল-সন্ধ্যায়ও গরম কাপড় পরতে হচ্ছে গ্রামাঞ্চলের মানুষদের।

তুলনামূলক কম হলেও রাজধানী শীতের আমেজের বাইরে নয়। রাতে শীত লাগা ও সকালে কুয়াশার দেখা মিলছে। রোদের তেজও কমেছে।

আবহাওয়া অধিদফতরের দৈনন্দিন পূর্বাভাসেও রয়েছে শীতের বার্তা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আবহাওয়া অফিস জানায়, আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে।

রাজধানীর বিষয়ে আবহাওয়া অধিদফতর বলছে, আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। শুষ্ক থাকতে পারে আবহাওয়া। সেই সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রাও। এদিকে ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস।

২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। চট্টগ্রাম অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ