রংপুর মেডিকেলে পিপিই ও চিকিৎসা সামগ্রী দিলো রংপুর কেমিক্যালের এমডি মনু

news-image

রংপুর ব্যুরো : করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা ও পর্যবেক্ষনের জন্য রংপুর মেডিকেল কলেজে পিপিইসহ চিকিৎসা সামগ্রী প্রদান করেছে রংপুর কেমিক্যাল লিঃ ও মেসার্স রংপুর লীফ টোবাকোর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন মনু।

আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর নুরুন্নবী লাইজু’র কাছে আনুষ্ঠানিকভাবে রংপুর ক্যামিক্যাল লিঃ ও মেসার্স রংপুর লীফ টোবাকোর ব্যাবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন মনুর পক্ষ থেকে ৪৫০ পিস টেষ্টিং কীর্টস, ২ হাজার পিস মাস্ক, ৪শত পিস চশমা, থার্মার মিটার ও ২শত পিছ পিপিই প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল, রংপুর ক্যামিক্যাল লিঃ ও মেসার্স রংপুর লীফ টোবাকোর মহা-ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মালেক, সমাজসেবক হাজী মমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের প্রধানগণ, রংপুর ক্যামিক্যাল লিঃ ও মেসার্স রংপুর লীফ টোবাকোর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ এপ্রিল নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়ায় অবস্থিত রংপুর ক্যামিক্যাল লিঃ ও মেসার্স রংপুর লীফ টোবাকোর ব্যাবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন মনুর পক্ষ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ পিস পিপিই ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ