রংপুর মেডিকেলের পিসিআর ল্যাবে ১৬ জনের করোনা শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন পুলিশ সদস্য ও নার্স রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে কুড়িগ্রামের ৩, রংপুরের ৬ ও গাইবান্ধা জেলার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রংপুরের এক পুলিশ সদস্যসহ রমেক হাসপাতালের একজন নার্স, নগরীর সেনপাড়া, ঠিকাদারপাড়া, রবার্টসনগঞ্জ ও মৌলভিপাড়া এলাকার একজন করে রয়েছেন।

এছাড়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিনজন, গাইবান্ধা সদরে একজন ও গোবিন্দগঞ্জ উপজেলার ছয়জনের করোনা শনাক্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ