রংপুর জেলায় ১৫ দিনে করোনায় ১০ জন আক্রান্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর জেলায় পনের দিনে ১০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সাত পুরুষ ও তিনজন নারী রয়েছে। আক্রান্তদের মধ্যে বয়সে দু’জন বৃদ্ধ ছাড়া বেশির ভাগই ৩০-৪৫ বছর বয়সী।

করোনা আক্রান্ত এই ১০ জনের মধ্যে পাঁচজন সরাসরি স্বাস্থ্য সেবা-চিকিৎসা সেবার জড়িত। এদের মধ্যে দুইজন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসক ও একজন কর্মচারী। এছাড়াও রংপুর নগরীর বেসরকারি একটি ক্লিনিকের একজন পরিচালক ও একজন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নারী কর্মচারী রয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় ।তিনি বলেন, আক্রান্তদের মধ্যে বেশির ভাগ পুরুষ এবং বয়সে যুবক। তাদের মধ্যে নয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা শনাক্ত হওয়া রোগীদের বাসাসহ বেশি কিছু প্রতিষ্ঠানে প্রবেশ ও বহির্গমন রোধে ব্যবস্থা নেয়া হয়েছে।

ডা. হিরম্ব কুমার জানান, রংপুর জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় বগুড়াতে। তিনি রংপুর সদরের সদ্যপুষ্করিণী ইউনিয়নের বাসিন্দা। আক্রান্ত ওই বৃদ্ধ ব্যক্তি বগুড়ার একটি হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ওই বৃদ্ধের আক্রান্ত হবার দুইদিন পর (৮ এপ্রিল) মিঠাপুকুরের বালারহাটে এক স্কুল ছাত্রের শরীরে করোনা শনাক্ত হয়। এর আট দিন পর বদরগঞ্জ উপজেলার বৈরামপুরে এক যুবক এবং পরের দিনও ওই উপজেলার আউলিয়াগঞ্জের তাবলিগ জামাত ফেরত এক বৃদ্ধ করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন। এরপর ১৮ এপ্রিল হতে ২২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনে আরো ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। এই মহামারিতে আমাদের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। সচেতনতা ও সতর্কতায় কোন ঘাটতি রাখা যাবে না। জনসমাগম এড়িয়ে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব বিধির প্রতি খেয়াল রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ