রংপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা : ৭ পরিদর্শক বহিস্কার

news-image

রংপুর ব্যুরো : চলতি দাখিল পরীক্ষার দ্বিতীয় দিনে দায়িত্ব অবহেলা ও অনিয়মের কারণে রংপুরের পীরগাছার পাওটানাহাট ফাজিল মাদরাসা কেন্দ্রে ৭ কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মাদরাসা শিক্ষা বোর্ড রংপুর অঞ্চলের সহকারি পরিদর্শক মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিস্কারকৃত পরিদর্শকরা হলেন, পাওটানাহাট ফাজিল মাদরাসা সহকারি শিক্ষক আশরাফুজ্জামান, দীপক কুমার, জান্নাতুল ফেরদৌসী, তাম্বুলপুর দাখিল মাদরাসার সহকারি শিক্ষক জাবের হোসেন, জ্ঞানগঞ্জ দাখিল মাদরাসার অফিস সহকারি ইলিয়াছ আলী, রংনার্থ দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মোশারফ হোসেন, সাতদরগা দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মিলন মিয়া।

ঘটনার সত্যতা স্বীকার করে পাওটানাহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব মাওলানা আবুল হাশেম সিদ্দিকী ও হল সুপার অলি আহম্মেদ জানান, আজ মঙ্গলবার কেন্দ্রে ৩টি কক্ষে শিক্ষকদের অনিয়ম ও দায়িত্ব অবহেলার কারণে ৭ পরিদর্শককে এক বছরের জন্য বহিস্কার করা হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ