রংপুরে জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করলো কারুপণ্য

news-image

রংপুর ব্যুরো : করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুর মহানগরীতে বিনামূল্যে ১০ লাখ মাস্ক এবং এক লাখ লিফলেট বিতরণের কাযর্ক্রম শুরু হয়েছে। কারুপণ্য রংপুর লিমিটেডের সহযোগিতায় আজ দুপুরে নগরীর ধাপ মেডিকেল মোড়ে মাস্ক বিতরণ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।সচেতনতামূলক এই কার্যক্রমে নিজস্ব উৎপাদিত দশ লাখ মাস্ক সরবরাহ করেছে কারুপণ্য রংপুর লিমিটেড। আর এক লাখ লিফলেট দিয়েছে লাজফার্মা ।

উদ্বোধনী অনুষ্ঠানে কারুপণ্য রংপুর লিমিটেডের উপদেষ্টা, দৈনিক যুগান্তর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. আল ইমরান হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ফরহাদ ইমরুল কায়েস, টিআই (প্রশাসন-ট্রাফিক বিভাগ) দেলোয়ার হোসেন, মেডিকেল মোড় ব্যবসায়ী সমিতির নেতা এনামুল হক এনামসহ কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় রংপুর নগরীর প্রত্যেক বিভিন্নস্থানে মাস্ক ও লিফলেট বিতরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ