রংপুরে কৃষকের ধান কেটে দিলেন কৃষকদলের নেতাকর্মীরা

news-image

রংপুর ব্যুরো : চলমান করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়েছে রংপুরের কৃষকরা। এতে করে অনেক কৃষকের ধান পেঁকে গেলে জমিতে পড়ে রয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং কৃষক দলের কেন্দ্রী কমিটির আহবায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনের আহবানে এসব অসহায় কৃষকদের পাশে দাড়িয়েছে রংপুর জেলা কৃষক দলের নেতাকর্মীরা।

রংপুর জেলা কৃষকদলের আহবায়ক আনোয়ারুল হক শাহাদৎ আনোয়ার এর নেতৃত্বে গত রবিবার রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারি গ্রামে কয়েকজন অসহায় কৃষকদের ধান কেটে দিলেন রংপুর জেলা কৃষক দলের নেতাকর্মীরা। এই কর্মসূচীতে জেলা ও পীরগাছা উপজেলা কৃষকদেলর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে রংপুর জেলা কৃষক দল আহবায়ক আনোয়ারুল হক শাহাদৎ আনোয়ার বলেন, মহামারী করোনায় অভাবগ্রস্থ অসহায় কৃষকদের পরিশ্রমের সোনালী ফসল ধান যাতে সময়মত তারা ঘরে তুলতে পারেন সেজন্য কেন্দ্রীয় নির্দেশনা অনুয়ায়ি রংপুর জেলা কৃষক দল ধান কাটার কর্মসূচী গ্রহণ করেছে। যা অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ