রংপুরে এক মাসে করোনায় ১৩ জনের মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুর জেলায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক মাসে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দশ জন পুরুষ ও তিন জন নারী। তাদের বয়স পঞ্চাশ থেকে আশির বছরের মধ্যে।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এই ১৩ জনের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসকসহ সাধারণ ব্যবসায়ী ও কৃষক রয়েছেন। এদের মধ্যে বাড়িতে মারা যাওয়া রোগীর সংখ্যা বেশি। এদের মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ৯ জন, পীরগঞ্জে ২ এবং মিঠাপুকুর ও পীরগাছার উপজেলায় একজন করে রয়েছেন।আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান।

তিনি জানান, রংপুর জেলার পীরগঞ্জে গত ১০ মে প্রথম করোনা আক্রান্ত এক কৃষকের মৃত্যু হয়। এর চারদিন পর একই উপজেলাতে এক বৃদ্ধ ব্যবসায়ী করোনায় মারা যান।
ডা. আমিন আহমেদ খান জানান, গত এক মাসে (১০ মে হতে ১০ জুন পর্যন্ত) জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। সব শেষ গত ১০ জুন নগরীর কামাল কাছনায় এক ব্যবসায়ী মারা যান।
ডা. আমিন আহমেদ খান আরও জানান, করোনা সংক্রমণে মারা যাওয়া বেশির ভাগ রোগী ছিলেন বয়সে বৃদ্ধ। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সাথে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের মৃত্যু ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।

এদিকে মৃত ১৩ জনের মধ্যে রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও দুই পুরুষের মুত্যু হয়েছে। বাকিদের অনেকে উপসর্গ নিয়ে মারা গেছেন। পরে নমুনা পরীক্ষায় তারা করোনা পজেটিভ শনাক্ত হন।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭১ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৩১১ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ