যেনে নিন অভিষেক-ঐশ্বরিয়ার সম্পদের পরিমাণ কত?

news-image

বিনোদন ডেস্ক : ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবিতে প্রথমবার বড়পর্দায় দেখা যায় ঐশ্বরিয়া-অভিষেক বচ্চন জুটিকে। সে সময় থেকেই বন্ধুত্ব, পরবর্তী সময়ে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। পরে ২০০৭ সালে ২০ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন এ তারকা জুটি।

২০১১ সালে ঐশ্বরিয়া-অভিষেকের ঘর আলো করে আসে মেয়ে আরাধ্যা। বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খানের সঙ্গে প্রেম পুরোপুরি ভুলে এখন অভিষেকের সঙ্গেই চুটিয়ে সংসার করছেন ঐশ্বরিয়া।কিন্তু জানেন কী, এই দম্পতির মোট সম্পদের পরিমাণ কত?

রিপাবলিক ওয়ার্ল্ড-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অভিষেক বচ্চনের সম্পত্তির পরিমাণ ২০০ কোটি টাকা। বছরে আয় ২০ কোটি টাকা।

আর ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ ২৫৮ কোটি টাকা, তার বার্ষিক আয় ১৫ কোটি টাকা।

অভিষেকের রয়েছে Jaguar XJ, Mercedes Benz S500, Bentley CGT, Range Rover Vogue গাড়ি। বান্দ্রায় একটি বাড়িও রয়েছে অভিষেকের।

অন্যদিকে, ঐশ্বরিয়ার একটি Mercedes Benz S500, ও একটি Bentley CGT গাড়ি রয়েছে। দুবাইতে একটি বাড়ি রয়েছে, পাশাপাশি বান্দ্রায় একটি ফ্ল্যাটও রয়েছে তার।

টাইমস নাউ-এর প্রতিবেদন অনুসারে ঐশ্বরিয়ার ৭০ লাখ টাকার একটি আংটিও রয়েছে।সব মিলিয়ে ঐশ্বরিয়া ও অভিষেকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা বলেই জানা গেছে।

এদিকে, অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার। যদিও জয়া বচ্চন দাবি করেছিলেন, তিনি ও তার স্বামীর মোট সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ