যুক্তরাষ্ট্র ১৫৩ ইরানি ক্ষেপণাস্ত্র জব্দ করেছে

news-image

অনলাইন ডেস্ক : আরব সাগর থেকে বিমান এবং ট্যাংক বিধ্বংসী ১৫৩ ইরানি ক্ষেপণাস্ত্র আটক করেছে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস নরম্যান্ডি। গতকাল বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’ এবং বার্তা সংস্থা ‘আনাদলু এজেন্সি’ এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর ওই বিবৃতিতে বলা হয়, গত শনিবার আরব সাগর থেকে ১৫০টি ট্যাংক বিধ্বংসী এবং ৩টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আটক করা হয়। আটককৃত ১৫০টি ট্যাংক বিধ্বংসী ‘দেহলভি’ (এটিএমজি) ক্ষেপণাস্ত্র মূলত রাশিয়ার কোরনেট ক্ষেপণাস্ত্রের (এটিএমজি) আদলে তৈরি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর উৎপাদন নকশা দেখে নিশ্চিত হওয়া গেছে এগুলো ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র।

এর আগে গত বছর নভেম্বরে মার্কিন যুদ্ধ জাহাজ ‘ফরেস্ট শেরম্যান’ আরর সাগর থেকে এমন একটি ক্ষেপণাস্ত্রের চালান জব্দ করেছিল। ওই ক্ষেপণাস্ত্রের চালানটি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অস্ত্রের যোগান দিতে পাঠিয়েছিল ইরান।

মার্কিন সামরিক বাহিনীর ওই বিবৃতিতে আরও জানানো হয়, এই ক্ষেপণাস্ত্র চালানটিও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জন্য পাঠিয়েছিল ইরান। সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ করতেই হুথি বিদ্রোহীদের অস্ত্রের যোগান দিয়ে আসছে ইরান।

দীর্ঘদিন ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধকে সৌদি আরব ও ইরানের মধ্যকার আঞ্চলিক ছায়াযুদ্ধ হিসেবে দেখা হয়ে থাকে। জাতিসংঘে গৃহীত এক প্রস্তাব অনুযায়ী নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া নিজ দেশের বাইরে অস্ত্র সরবরাহ, বিক্রি বা স্থানান্তর করতে পারে না ইরান।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ