যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে সংক্রমণের রেকর্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনের আর কয়েকটা দিন বাকি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে নির্বাচনের মাত্র ৪ দিন আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ লাখ করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। খবর রয়টার্সের।

এক ডজনের বেশি অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে। দেশটিতে শুক্রবার পর্যন্ত ৯০ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ। রয়টার্সের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ২ লাখ ২৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। হাসপাতালে ভর্তি রোগী ও মৃতের সংখ্যা উর্ব্ধমুখী।

এদিকে মঙ্গলবার নির্বাচনে মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। অক্টোবর মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়াল।

যুক্তরাষ্ট্রের ২১টি অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে। এর মধ্যে কয়েকটি অঙ্গরাজ্যের পরিস্থিতি ভয়াবহ। এ অঙ্গরাজ্যগুলো মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। উইসকনসিনে ট্রাম্পের নির্বাচনী শোভাযাত্রা ঘিরে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির হাসপাতাল কর্তৃপক্ষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এ নিয়ে চিন্তিত নন। নির্বাচনী শোভাযাত্রার আগে শুক্রবার তিনি টুইট করে বলেছেন, ‘পরীক্ষা বেশি তাই করোনা সংক্রমণ শনাক্ত বেশি। আমরা পরীক্ষার ক্ষেত্রে সেরা। মৃত্যুর সংখ্যা কমছে।’ট্রাম্পের নির্বাচনী শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের পরীক্ষা করার পাশাপাশি মাস্ক দেওয়া হচ্ছে। তবে এসব শোভাযাত্রার সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। অনেক সমর্থক মাস্ক পরছেন না।

ডোনাল্ড ট্রাম্পের মতোই নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন জো বাইডেন। তিনি অবশ্য সামাজিক দূরত্ব মানার চেষ্টা করছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ