যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন হচ্ছে সবচেয়ে বড় অর্থনীতির দেশ : প্রতিবেদন

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ২০২৮ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে পরিণত হবে চীন। শনিবার (২৬ ডিসেম্বর) গবেষণা প্রতিষ্ঠান দ্য সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্স (সিইবিআর) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে নতুন এ আভাস দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, দুই দেশের করোনা মহামারিজনিত ক্ষতি কাটিয়ে ওঠার সম্ভাব্য সময় বিবেচনায় নিয়ে গবেষণাটি সম্পন্ন হয়েছে।

প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, ২০২১-২৫ সাল পর্যন্ত প্রতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫.৭ শতাংশ। এরপর ২০২৬ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত এ প্রবৃদ্ধি ধীর হয়ে বছরে ৪.৫ শতাংশে দাঁড়াবে। অপরদিকে ২০২১ সালে মহামারির ধকল সামলাতে যুক্তরাষ্ট্রকে হিমশিম খেতে হবে। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বছরে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হবে ১.৯ শতাংশ। এর পরবর্তী বছরগুলোতে প্রবৃদ্ধির হার হবে ১.৬ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘কোভিড-১৯ মহামারি ও এ সংক্রান্ত অর্থনৈতিক বিপর্যয় নিশ্চিতভাবেই চীনের পক্ষে কাজ করবে।’

২০৩০ এর দশক পর্যন্ত জাপান ডলারের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবেই বহাল থাকবে। এরপর জাপানকে ছাড়িয়ে যাবে ভারত। আর জার্মানি তখন চতুর্থ থেকে পঞ্চম অবস্থানে চলে যাবে। আর বর্তমানে পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্য ২০২৪ সালে ষষ্ঠ অবস্থানে চলে যাবে।

প্রতিবেদনের আভাস অনুযায়ী যুক্তরাজ্য ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের একক বাজার থেকে বিচ্ছিন্ন হলেও ২০৩৫ সাল নাগাদ ফ্রান্সের তুলনায় ব্রিটিশ জিডিপি ডলারে ২৩ শতাংশ বেশি হওয়ার আভাস দেওয়া হয়েছে। ডিজিটাল অর্থনীতির হাত ধরে ব্রিটেনের এ অগ্রগতি হবে।

সিইবিআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বিশ্ব অর্থনীতির শীর্ষ ১০ দেশ অর্থনীতির মধ্যে ইউরোপের অবদান ছিল ১৯ শতাংশ। তবে ইইউ ও ব্রিটেনের মধ্যে যদি ভয়াবহ বিভক্তি দেখা দেয় তবে ২০৩৫ সালে তা ১২ শতাংশ কিংবা তার চেয়েও কমে যাবে। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্ব অর্থনীতিতে মহামারির প্রভাবের কারণে প্রবৃদ্ধির গতি ধীর হবে না, বরং মুদ্রাস্ফীতি বাড়বে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ