মোজাম্বিকে ৫০ জনের শিরশ্ছেদ করল জঙ্গিরা

news-image

অনলাইন ডেস্ক : পাঁচ দিনের ব্যবধানে আফ্রিকার দেশ মোজাম্বিকে আরও ৫০ জনের শিরশ্ছেদ করেছে জঙ্গিরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই ঘটনার জন্য ইসলামপন্থীদের দায়ী করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা স্থানীয় একটি ফুটবল মাঠকে ‘মৃত্যুদণ্ড কার্যকরের’ স্থান হিসেবে ব্যবহার করেছে।

অন্য কয়েকটি গ্রামে আরও কয়েক জনকে হত্যা করা হয়েছে। গ্যাস সমৃদ্ধ ক্যাবো দেলগাদো প্রদেশে ২০১৭ সাল থেকেই এ ধরনের নৃশংস ঘটনা ঘটছে।

এর আগে গত ৫ নভেম্বর দেশটির বিদ্রোহকবলিত উত্তর-পূর্ব অঞ্চলে একইভাবে ২০ জনকে হত্যা করা হয়।এই ২০ জনের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক ও ১৫ জন কিশোর। তাদের মৃতদেহগুলো একটি বনের মধ্যে ছড়ানো-ছিটানো ছিল।

মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে গত কয়েক বছরে প্রায় ২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ঘরছাড়া হয়েছেন ৪ লাখ ৩০ হাজারের বেশি। সোমবারের হামলাকে বিবিসির প্রতিবেদক সাম্প্রতিক সময়ের অন্যতম নৃশংস বলে মন্তব্য করেছেন।

স্থানীয়রা জঙ্গিদের হাত থেকে মুক্তি পেতে শান্তিচুক্তির দাবি তুলেছেন।এদিনের হামলার সময় গ্রাম থেকে যারা পালাতে চেয়েছেন, তাদের ধরে ধরে ফুটবল মাঠে নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন